ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া গ্রামে বাঁশ ঝাড় থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মকবুল হোসেন মন্টু (৫৫) নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের প্রয়াত কলিম উদ্দীনের ছেলে। তিনি কামারের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার নারগুন ইউনিয়নে নির্বাচন শেষে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা মকবুলের বাড়িতে হামলা চালায় । এসময় তাঁরা মকবুল ও তাঁর স্ত্রী বাচ্চাই আক্তারকে মারধর করে। এক পর্যায়ে মকবুল ও তাঁর স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। মকবুলের পেছনে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা গিয়ে তাকে মারধর করে হত্যা করে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বলেন, মকবুলকে হত্যার পর বাঁশ ঝাড়ে ঝুলিয়ে দেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed