গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি মুঠোফোন অপারেটর গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ায় তাদের এ জরিমানা করেছে মুঠোফোন অপারেটরদের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
৩০ অক্টোবর, রোববার বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অপারেটরটিকে এ জরিমানার বিষয়টি চূড়ান্ত করা হয়।
জানা যায়, খুব তাড়াতাড়ি গ্রামীণফোনকে চিঠি দিয়ে জরিমানার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইল ফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’ সেবা দিতে পারে না। লাস্ট মাইল কানেকটিভিটি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগ।
অপারেটরটিকে জরিমানার বিষয়ে বিটিআরসি বলছে, গ্রামীণফোন ২০১৪ সালে এ অবৈধ সেবা চালু করে। দুই বছরে তারা এ সেবায় আয় করেছে ৩০ কোটি টাকা। অবৈধ এ আয়ের পুরোটাই আদায় করা হবে জরিমানা হিসেবে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed