বিস্ফোরক মামলায় আরিফুল হকের জামিন নামঞ্জুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এই আবেদন নামঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী আগেই উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন। বিস্ফোরক মামলাটি বিচারের জন্য গত ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পুনরায় হবিগঞ্জে ফেরত পাঠানো হয়। সোমবার উক্ত মামলায় আরিফুল হকের জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ-পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সে হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ মামলায় সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হয় তিনি তখন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। সেই সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর মেয়র আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঐ বছরের ৩০ ডিসেম্বর আরিফুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে গত ২২ মার্চ মায়ের অসুস্থতার কারণে হাইকোর্টের অপর একটি বেঞ্চ মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জন্য জামিন দিয়েছিলেন। জামিনে মুক্তির পর ১০ এপ্রিল আবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য। সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে তিনি সিলেটের মেয়র নির্বাচিত হন। তবে কারাগারে আটক থাকা অবস্থায় ২০১৫ সালের জানুয়ারিতে আরিফুল হককে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed