আট দিনেও সন্ধান মিলেনি শান্ত’র
গোপাল অধিকারী, পাবনা প্রতিনিধি: নিঁখোজের আটদিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি অটোবাইক চালক ও মালিক শান্ত’র। সন্তান হারানোর বেদনায় অশ্রসিক্ত দিন অতিবাহিত করছেন শান্ত’র পরিবার।
গত বৃহস্পতিবার ঈশ্বরদী থেকে দাশুড়িয়াতে ভাড়া নিয়ে যাবার পর থেকে শান্ত নিঁখোজ রয়েছে। নিঁখোজ শান্ত ঈশ্বরদীর নারিচা গ্রামের লুলু মোল্লার ছেলে।
শান্ত’র পরিবারসূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বৃহস্পতিবার শান্ত ইজিবাইক নিয়ে ঈশ্বরদী শহরে যাওয়ার সময় ভাড়ার কথা বলে মোবাইলে দাশুড়িয়াতে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। তারপর থেকে শান্তকে তার অটোবাইকসহ পাওয়া যাচ্ছিল না। সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি। অবশেষে গত রোববার সকালে ঈশ্বরদীর সলিমপুর ও বক্তারপুরের মাঝামাঝি একটি ইজিবাইক পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শান্ত’র ইজিবাইকটি সনাক্ত করা হয়। এসময় ইজিবাইকের ব্যাটারি, চেসিসসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ বিহীন ইজিবাইকের বডি পুলিশ থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত শান্ত’কে পাওয়া যায়নি। গাড়ি পেলেও সন্তানকে না পাওয়ায় কেমন আছে, কোথায় আছে এ বিষয় নিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, শান্ত’র ইজিবাইকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শান্তকে এখনও খুজে পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed