সিলেট মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত কেন্দ্রঘোষিত দেশব্যাপী শান্তিপুর্ন বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে ২০০৬ সালের ২৮শে অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞে জড়িত খুনীদের বিচার, দৃষ্ঠান্তমুলক শাস্থি ও দেশব্যাপী সরকারের খুন, গুম, হত্যা সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মো: মশাহিদ আহমদ, চৌধুরী আব্দুল বাছিত নাহির ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- ২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে অগণতান্ত্রিক ও অবৈধ সরকারকে ক্ষমতায় আনার জন্যই ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে একই সময়ে পরিকল্পিতভাবে নারকীয় হত্যাকান্ড সংঘটিত করা হয়েছিল। সেদিন লগি-বৈঠা দিয়ে নিরীহ নেতাকর্মীদের শুধু পিটিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি, খুনীরা লাশের উপর নেচে নৃত্য করেছিল। এমন নৃশংস ও নারকীয় হত্যাযজ্ঞে শুধু জাতি নয় হতবম্ব হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। ২৮শে অক্টোবরের লগি-বৈঠার তান্ডব ও নৃশংস হত্যাযজ্ঞ ইতিহাসের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের বিচার বাংলার মাটিতে হবেই ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর সারাদেশের ন্যায় সিলেটের রাজপথেও তৎকালিন সিলেট মহানগর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম বাবুল ও মহানগর শিবির নেতা মঞ্জুর রহমানের উপর লগি-বৈঠার নৃশংস তান্ডব চালানো হয়েছিল। এর সাথে জড়িতদের বিচার না করে সরকার মামলা প্রত্যাহার করে হত্যাযজ্ঞকে সমর্থন করেছে। অবিলম্বে ২৮শে অক্টোবরের নৃশংসতায় জড়িতদের বিচার ও দৃষ্ঠান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের খুন, গুম, হত্যা ও জুলুম-নিপীড়ন বন্ধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় থাকার স্বপ্ন জাতি কখনো পুরন হতে দিবেনা। ২৮শে অক্টোবরের মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসুন। অন্যথায় জাতি কাউকে ক্ষমা করবে না।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed