কাজে ফিরেছেন সিসিকের তিন কর্মকর্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৮দিন পর কাজে ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ‘ছুটি’তে থাকা তিন কর্মকর্তা। বুধবার থেকে কাজে যোগ দেন তারা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশনা পেয়েই তারা কাজে যোগ দেন বলে সিসিক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। সরকারি দলের সমর্থক কয়েকজন কাউন্সিলর মিলে তালা ঝুলিয়ে দেওয়ায় ১৮ অক্টোবর থেকে অফিসে যাচ্ছিলেন না ঐ তিন কর্মকর্তা।
সিসিক সংশ্লিষ্ট ঐ সূত্র জানায়, সিলেট আসার পর মঙ্গলবার রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তালা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরদিন থেকে প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে অফিস করার নির্দেশ দেন। অর্থমন্ত্রীর নির্দেশ অনুসারেই বুধবার থেকে অফিস করছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ছ ম মনসুর।
প্রসঙ্গত, টেন্ডার সংক্রান্ত ক্ষোভের জেরে ১৭ অক্টোবর অফিস সময়ের পর সরকারি দলের সমর্থক কয়েকজন কাউন্সিলর তালা ঝুলিয়ে দেন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ ছ ম মনসুরের কক্ষে। পরদিন মঙ্গলবার রাতে সরকার দলীয় নেতারা বৈঠকে বসেও মীমাংসা করতে না পারায় কাজ থেকে বিরত ছিলেন ঐ তিন কর্মকর্তা।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed