Main Menu

ঠাকুরগাঁওয়ে শিবিরের সভাপতি আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা শিবিরের সভাপতি রাজিউর রহমান রাজু (২৮) কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের ইসলাম প্লাজা মার্কেট থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিউর রহমান রাজু ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে শিবির নেতা রাজু আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে শিবিরের কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং শহরে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঠাকুরগাঁও শহরের ইসলাম প্লাজা মার্কেট থেকে তাকে আটক করা হয়।

Share





Related News

Comments are Closed