Main Menu

সিলেটে সন্ত্রাসী হামলায় যুব-শ্রমিকলীগ নেতা আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বখাটে সন্ত্রাসীদের হামলায় যুব-শ্রমিকলীগের এক নেতা আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে নগরীর চাঁদনীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীন আহমদ (৩০) দক্ষিণ সুরমা উপজেলা যুব-শ্রমিক লীগের আহ্বায়ক ও তেতলী উত্তরপাড়ার ছৈদ আলীর পুত্র।
জানা গেছে, নগরীর চাঁদনীঘাট এলাকার সুবেলের কাছে জনৈক জহির মিয়ার ১০ হাজার টাকা পাওনা ছিল। এ টাকার জামিনদার ছিলেন উপজেলা যুব-শ্রমিকলীগের আহ্বায়ক শাহীন আহমদ। জহির মিয়া টাকা চাইলে শাহীন আহমদ দেনদার সুবেলকে টাকা পরিশোধ করতে বলেন। সুবেল টাকা দেয়ার কথা বলে রোববার রাতে শাহীনকে চাঁদনীঘাটস্থ নাজমা রেষ্টুরেন্টের কাছে ডেকে নিয়ে যায়। সেখানে সুবেলের সহযোগী বাট্টি ফয়েজ, সুমন, শামীমসহ কয়েকজন উপস্থিত ছিল। সেখানে যাওয়ার পরই সুবেল, ফয়েজ, সুমন ও শামীমরা যুব শ্রমিকলীগ নেতা শাহীনের উপর হামলে পড়ে। তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করে সুরমা তীরে ফেলে চলে যায়। এ সময় তারা শাহীনের কাছে থাকা ২৩ হাজার টাকাও ছিনিয়ে নেয়। খবর পেয়ে দক্ষিণ সুরামার টার্মিনাল ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শাহীন বর্তমানে ওই হাসপাতালের ৪র্থতলাস্থ ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি চলছে।
দক্ষিন সুরমা টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed