ছাতকে ওজনে কম ও মৃত মোরগ বিক্রিতে জরিমানা
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ওজনে কম ও মৃত মোরগ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ও ২০ কেজি পোনা মাছ জব্ধ করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামানের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের মাছ বাজার থেকে ২০ কেজি ওজনের ঘনিয়া মাছের পোনা জব্ধ করা হয়। এছাড়া ওজনে কম দেয়ার অপরাধে সবজি ব্যবসায়ি রোমন মিয়াকে ২ হাজার টাকা, প্যাকেটজাত পচাঁ খেজুর বিক্রি ও সংগ্রহে রাখার অপরাধে ফল ব্যবসায়ি নীলমনি দাসকে ২ হাজার, জবাই করার নামে মৃত মোরগ বিক্রি ও সংগ্রহে রেখে গ্রাহকদের সাথে প্রতারনা করার অপরাধে ছাতক পোল্ট্রি নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ড.খালেদ কনক, স্যানিটারী ইন্সপেক্টর ফারুক আহমদ, ছাতক থানার এসআই তরিকুল ইসলাম অভিযানের অংশ গ্রহণ করেন।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed