সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবায়দুল কাদের
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে অনুষ্ঠিত আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এদিকে, বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে কাউন্সিল অধিবেশন শুরু হয়। মধ্যাহ্ন বিরতির পর বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিশনের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়। এর আগে দলের ঘোষণাপত্র অনুমোদন ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী পাস করে বিদায়ী কমিটি।
এর আগে দুই পর্বের রুদ্ধদ্বার কাউন্সিলে বিভিন্ন সাংগঠনিক জেলার ৩৫জন নেতা বক্তব্য দেন। সম্মেলনের প্রথমদিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন বিভাগের পক্ষে আরও ৬ জন জেলা নেতা। সব মিলিয়ে ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৪১টি জেলার নেতা বক্তব্য দিয়েছেন। রবিবার দুপুরে বিরতির পর অধিবেশনে বক্তব্য দেন ৮ জেলার নেতা।
নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদ চৌধুরী সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে নির্বাচন কমিশননের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তার প্রতি সমর্থন জানান। এ সময় উপস্থিত কাউন্সিলররা তাতে সায় দেন। অন্যদিকে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন তার প্রতি সমর্থন জানান।
বিদেশে থাকাকালে ১৯৮১ সালের সম্মেলনে শেখ হাসিনা প্রথমবারের মতো দলের সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ ও ২০১২ সালে তিনি সভাপতি নির্বাচিত হয়ে আসছেন।
নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৈধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, মো. নাসিম, পীযুষ ভট্টাচার্য ও রমেশ চন্দ্র সেন।
সভাপতিমণ্ডলীর আরও ৫ জন সদস্যের নাম পরে ঘোষণা করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী মোট সদস্য হবে ১৯ জন। গত কমিটি থেকে বাদ পড়েছেন নূহ আলম লেলিন বাদ পড়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ হয়েছেন আশিকুর রহমান।
শেখ হাসিনা এসব নাম প্রস্তাব করার পর সবাই অনুমোদন দেন। বাকি পদ পরে ঘোষণার অনুমতিও তিনি চান। তাতে সবাই সম্মতি দেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed