শাবি ছাত্রলীগ নেতা রাজুকে এক সেমিস্টারের জন্য বহিস্কার
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুকে এক সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে । রোববার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারী কমিটি এই সুপারিশ করলে সিন্ডিকেট তা বাস্তবায়ন করে। এছাড়া ওই ঘটনার সাথে জড়িত অন্যদের ব্যাপারেও খোঁজ নিতে নির্দেশ দেয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে এক ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ফাও খাওয়া নিয়ে গত ১৫ অক্টোবর শাবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের গোলাবী রেস্টুরেন্টে হামলা ও ভাঙর করা হয়। এতে রেস্টুরেন্টের দুই কর্মচারী গুরুতর আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে ছাত্রলীগ থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed