Main Menu

রাবি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আব্দুল লতিফ হলের ক্যান্টিনের পেছনের ড্রেন থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ওই শিক্ষার্থীর নাম মোতালেব হোসেন লিপু। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু। তিনি নওয়াব আব্দুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
লিপুর রুমমেট মনিরুল ইসলাম বলেন, ‘পরীক্ষা থাকায় বুধবার রাতে আমি পড়ছিলাম। লিপু সে সময় ঘুমিয়ে ছিল। পড়া শেষ করে রাত ১টার দিকে আমি নিজেও ঘুমিয়ে যাই। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি লিপু রুমে নেই।’
লিপুর সহপাঠি সত্য সরকার বলেন, ‘‘বুধবার রাত ৮টার সময় লিপুর সঙ্গে আমার দেখা হয়। তখন সে আমাকে বলেছিল, ‘আজই সে বাসা থেকে এসেছে। আগামী ২ নভেম্বর পরীক্ষা নিয়ে বেশ টেনশানে আছি।’ ওই সময় আমরা অনেক বিষয় নিয়ে হাসিঠাট্টা করেছিলাম।’’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অশোক চৌহান বলেন, ‘ড্রেনে এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে তার নাম মোতালেব বলে জানা গেছে।’

Share





Related News

Comments are Closed