ছাতকে ভন্ডপীরের ৯ মাসের কারাদন্ড
চান মিয়া, ছাতক থেকে: ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভন্ড পীরকে তিনটি মামলায় ৯ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নিজ আস্তানায় যৌথভাবে গাঁজা সেবনের অভিযোগে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
জানা যায়, বুধবার উপজেলার ইসলামপুর ইউপির ভারতীয় সীমান্তবর্তী ধণীটিলার নিজ আস্তানা থেকে ভন্ডপীর খতিবুর রহমানকে (৫৬) পঞ্চাশ গ্রাম গাঁজা, একটি গাঁজার কার্টার ও একটি খল্কি (ছিলিম)সহ তাকে আটক করা হয়।
পরে তাকে ওই দিনই নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের আদালতে নিয়ে আসা হলে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর (৭ক) ২১দঃবিধিতে ৩টি মামলায় (নং-১৫, ১৬ ও ১৭) ৯ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ছাতক থানার এসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স, তহশীলদার রঞ্জন কুমার তালুকদার, সার্ভেয়ার মনিরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্তাজ আলী, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, আঞ্জব আলী, নূরুল ইসলাম, সাবেক মেম্বার নূরুল হক, ব্রজেন্দ্র শর্মা, সমরজিত শর্মা, মনি সিংহ, পরিমল সিংহ, অরুন সিংহ, মিলন সিংহ প্রমূখ।
উল্লেখ্য, ভন্ডপীর খতিবুর রহমান তার নিজ আস্তানায় রেখে দীর্ঘদিন থেকে মদ, গাঁজা ও হিরোইন বিক্রিসহ এলাকাবাসীকে মাদক সেবনে বাধ্য করে আসছিল।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed