চারঘাটে ৩৫ কেজি ‘মা’ ইলিশ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি: বর্তমান মৌসুমে মা ইলিশের ডিম পাড়ার সময়। মৎস্য অধিদপ্তর আইনে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ স্বীকার করা আইনগত অপরাধ।
বৃহস্পতিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার এর নেতৃত্বে রাজশাহী চারঘাট উপজেলা পদ্মা নদীতে অভিযান চালিয়ে পাচঁবাড়িয়া এলাকা থেকে ৩৫ কেজি ‘মা’ ইলিশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বৈধ্য অনুমোদিত জেলেরা বলেন, এক শ্রেনীর মৎস্য শিকারীদের জন্য হয়রানীর মধ্যে তাদেরকে পড়তে হয়। পদ্মা নদীতে মাছ স্বীকারের সময় প্রকৃত জেলেদের অনেক সময় চিহ্নিত করা সম্ভব হয় না।শেষে ইউএনও আব্দুস সামাদের উপস্থিতে উদ্ধারকৃত মাছ গুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এসময় কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক,মৎস্য ক্ষেত্র সহকারী তাকির হোসেন, যুব উন্নয়ন ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, মশিউর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed