সুনামগঞ্জে ভারতীয় মদ কাঠ ও গরুর চালান আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, কাঠ ও গরুর চালান আটক করেছে বিজিবি।
বিজিবির ২৮ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, জেলার তাহিরপুর উপজেলার বারেকটিলা থেকে লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল মঙ্গলবার সন্ধায় ৩টি ভারতীয় চোরাই গরুর চালান আটক করেছে।
চানপুর বিওপির বিজিবির অপর একটি টহল দল চাঁনপুর গস্খাম থেকে মঙ্গলবার সকালে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের চালান আটক করে।
পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবির অপর একটি টহল দল একইদিন সন্ধায় রাজাপাড়া নামক এলাকা থেকে ৪২ ঘনফুট ভারতীয় গোলকাঠের চালান আটক করে।
এদিকে সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির অপর একটি টহল দল সোমবার রাতে বকতেরগাঁও এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। আটককৃত চোরাই মালামালের মুল্য প্রায় ২ লাখ ৬৭ হাজার ৬শ টাকা।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed