Main Menu

দিরাই প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক দিরাই প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সবুজ সিলেট ও দৈনিক সমকালের দিরাই-শাল্লা প্রতিনিধি টিপু সুলতান আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বিকাল ৫ টায় দিরাই পৌর শহরের জামেয়া হাফিজিয়া হোসেনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসার সামনের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে টিপু সুলতান প্রায় ৩ মাস ধরে হ্যাপাটাইটিজ বি ভাইরাস জনিত লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার হঠাৎ তার লিভারের অসুস্থতা বৃদ্ধি পেলে তাৎক্ষণিক সিলেট শহরের আয়েশা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে গত শনিবার বিশেষ অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা গত সোমবার তাঁর আত্মীয়স্বজনকে জানিয়ে দেন তাঁর দুটি কিডনিসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে না। ওষুধ প্রয়োগে কোনো উপকার হচ্ছে না। পরে সোমবার রাতেই অ্যাম্বুল্যান্সে করে তাকে দিরাইয়ের বাসভবনে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুর ১টায় দিরাই শহরের কলেজ রোডের বাসভবনে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি।
টিপু সুলতান ছাত্রজীবনে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক সমকালের সূচনালগ্ন থেকে দিরাই-শাল্লার প্রতিনিধি ছিলেন। এর আগে যুগান্তরের সূচনালগ্ন থেকেও তিনি দিরাই-শাল্লার প্রতিনিধি হিসাবে কাজ করেন। তিনি দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেছেন।
বিভিন্ন মহলের শোক : জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সবুজ সিলেটের দিরাই-শাল্লা প্রতিনিধি টিপু সুলতানের ইন্তেকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপিসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
দিরাই প্রেসক্লাব টিপু সুলতানের মৃত্যুতে ৩দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বলে জানিয়েছেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী।
টিপু সুলতানের মৃত্যুর সংবাদ শুনে সুনামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ইন্ডিপেন্ডেট টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেনসহ অনেকেই তাকে এক নজর দেখার জন্য টিপু সুলতানের দিরাই শহরের বাসভবনে যান।
সবুজ সিলেট : জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সবুজ সিলেটের দিরাই-শাল্লা প্রতিনিধি টিপু সুলতানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, উপসম্পাদক আ.ফ.ম. সাঈদ, বার্তা সম্পাদক ছামির মাহমুদ, যুগ্ম বার্তা সম্পাদক অহী আলম রেজাসহ বার্তা বিভাগ, বিজ্ঞাপন বিভাগ ও সার্কুলেশন বিভাগের সংশ্লিষ্ট সবাই। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় তাঁরা বলেন, মরহুম টিপু সুলতান ছিলেন একজন নির্ভীক, নির্লোভ ও সাহসী সাংবাদিক। তাঁর ইন্তেকালে সৃষ্ট শূন্যতা সহজে পূরণ হবে না।
সুনামগঞ্জ প্রেসক্লাব : সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মুনসুর, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে বলেছেন,‘ভাটি অঞ্চলের বঞ্চিত মানুষের কষ্টের কথা সংবাদ পত্রের পাতায় দীর্ঘদিন তুলে ধরেছেন টিপু সুলতান। তাঁর মৃত্যুতে এই অঞ্চলের প্রতিবাদী ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয়েছে’।
বিশ্বনাথ প্রেসক্লাব : দিরাই প্রেসক্লাব সভাপতি, দৈনিক সমকাল ও সবুজ সিলেট প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমে রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান।
শোক প্রকাশকারীরা হলেন বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।
জগন্নাথপুর প্রেসক্লাব : দৈনিক সবুজ সিলেটের দিরাই উপজেলা প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সবুজ সিলেট জগন্নাথপুর অফিসের নিউজ ইনচার্জ জহিরুল ইসলাম লাল মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল তাহিদ, সহসভাপতি আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক রিয়াজ রহমান, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সম্মানীত সদস্য কায়েস চৌধুরী, তালুকদার মকবুল হোসেন।
এক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন টিপু সুলতান ছিলেন একজন আদর্শ ও প্রতিবাদী সাংবাদিক । যার লেখনির মাধ্যমে সমাজ তথা নির্যাতিত নিপীড়িত মানুষ অনেক সফলতা ভোগ করেছেন। সত্যোর সন্ধানে তিনি ছিলেন এক সাহসী যোদ্ধা। সাহসী কলম সৈনিককে হারাল যা সহজে পূরণ হবার নয়।
দোয়ারাবাজার প্রেসক্লাব : সুনামগঞ্জের দিরাই উপজেলার সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি আলাউদ্দিন, কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হাবীবুল­াহ হেলালী, যুগ্ম সম্পাদক সোহেল আহমদ মিন্টু, ফারুক আহমদ, হারুন অর রশীদ, অর্থ সম্পাদক ফয়জুল হক রানা, সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার সাখী, প্রচার সম্পাদক আশিস রহমান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমুখসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক টিপু সুলতান ছিলেন সুনামগঞ্জের বস্তুনিষ্ঠ সাংবাদিক অঙ্গনের উজ্জ্বল পথিকৃৎ। তার অকাল মৃত্যুতে আমরা এক সৎ সাহসী সহকর্মী হারালাম। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

 

Share





Related News

Comments are Closed