জগন্নাথপুরে টমটমের ধাক্কায় শিশু নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টমটমের ধ্ক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দিকে উপজেলা পৌর এলাকার কেশবপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম আহমদ(৫) কেশবপুর মাঝপাড়ার আমীর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ফাহিম বাড়ির সম্মুখে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ করে একটি ব্যাটারি চালিত টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সে মারা যায়।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed