গোলাপগঞ্জে মোটরসাইকেল চাপায় যুবক নিহত
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে মোটরসাইকেলের চাপায় রুশন আহমদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাদেশ্বর ইউপির শেখপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের সম্মুখে এই ঘটনা ঘটে। নিহত রুশন আহমদ ভাদেশ্বর এলাকার শেখপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় রুশন আহমদ শেখপুর এলাকার সড়ক দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে মীরগঞ্জ বাজারগামী মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিন রাত ৩ টায় তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed