মিটিংয়ে অসুস্থ হয়ে জেলা প্রশাসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মিটিং চলাকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
এনডিসি আল- ইমরান জানান, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান। সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত সবার এবং জেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ শুনে শত শত মানুষ তার সরকারি বাসভবনে ভিড় করছেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed