Main Menu

কোটচাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশু মারা গেছে। নিহতরা হচ্ছে, জয়নাল আবেদীনের মেয়ে রিয়া (১০), ছেলে নীরব (৯) ও নয়ন মিয়ার ছেলে মুরাদ হোসেন (৯)।

সোমবার সকাল ১০টার দিকে মামুনশিয়া গ্রামের একটি পুকুরে তারা ডুবে যায় বলে জানান কোটচাঁদপুর থানার ওসি আহম্মেদ কবির চৌধুরী।

নয়ন মিয়া বলেন, সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে কলার ভেলায় চড়ে বেড়াচ্ছিল। ভেলাটি উল্টে গেলে তারা চাপা পড়ে ডুবে যায়। পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অন্য এক শিশু খবর দিলে স্বজনরা তাদের খুঁজতে নামলেও জীবিত উদ্ধার করতে পারেনি।

 

Share





Related News

Comments are Closed