কমলগঞ্জে দশ প্রতিস্টানে জরিমানা, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ওজনে কম, মূল্য তালিকা না থাকা, বিএসটিআই নিবন্ধন না থাকা, বাটকারার ওজন কম ও রাস্তার উপর দাঁড়ি পাল্লা স্থাপন করার দায়ে ৬টি দোকানীর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এসময় বিএসটিআই মৌলভীবাজার জেলা সদরের এক কর্মকর্তাসহ শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো: রফিকুল আলমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আলীনগর ইউনিয়নের হালিমা বাজার থেকে ১০০ গ্রাম গাজাসহ ইব্রাহিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের তিনটি গ্রাম্য বাজার থেকে আধা কেজি পরিমান গাজা উদ্ধার করা হয়। তাছাড়া লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রির দায়ে চার দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও সহকারী কমিশনার (ভ‚মি) এই দুটি অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed