হবিগঞ্জে ছুরিকাঘাতে চা শ্রমিক খুন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে এক চা শ্রমিককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে নারুয়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত দুলাল তাতী পচামারা লেনের নারায়ন তাতীর ছেলে । আর এই হত্যা পরিকল্পিত বলে জানায় দুলালের পরিবার। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানায় নিহততের বুকে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর জের ধরে একজনকে আটক করেছে পুলিশ । কিন্তু এখনো কোন মামলা ডায়রী করা হয়নি।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed