ধর্মপাশায় তিন চাঁদাবাজ গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় নৌ-পথে চাঁদাবাজিকালে পুলিশ তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হল, জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. নাসির (২৫), মো. তালেব (২৭), উমেদপুর গ্রামের নূর জালাল (৩০)।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, উপজেলার সোমেশ্বরী নদীসহ আশপাশের বিভিন্ন নদীতে সংঘবদ্ধ একটি চাঁদাবাজচক্র নদীতে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই ট্রলার থেকে দ্বীর্ঘদিন ধরেই জোরপূর্বক চাঁদাবাজি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগেই থানায় চাঁদাবাজির মামলা ছিল। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed