Main Menu

ছাতকে হত্যা মামলায় আ’লীগ নেতা নাসির গ্রেফতার

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতকে বহুল আলোচিত কলেজ ছাত্র মিজানুর রহমান মিজান হত্যা মামলার প্রধান আসামী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
নাসির উদ্দিন আইনাকান্দি গ্রামের মৃত এনায়েত উল্লাহর পুত্র ও ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক।
উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি পয়েন্ট থেকে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন এক বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার নাসিরকে গ্রেফতার করেন।
গোয়েন্দা পুলিশ জানায়, ২০১৫ সালের ২ জুলাই প্রতিপক্ষের হামলায় নিজ বাড়ীতে নিহত হয় আইনাকান্দি গ্রামের মৃত মোশাহিদ আলীর ছেলে কলেজ ছাত্র মিজানুর রহমান মিজান। এ ঘটনায় নিহতের চাচা সুরুজ আলী বাদী হয়ে নাসির উদ্দিনকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই সালের ২৬ অক্টোবর মামলার প্রথম ১১ জন আসামীকে বাদ দিয়ে থানা পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বাদী আদালতে নারাজি প্রদান করেন। আদালত নারাজি আমলে নিয়ে ১২ নভেম্বর মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশকে আদেশ প্রদান করেন। দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) দুলাল মাহমুদ প্রধান আসামীসহ ৯ জনকে বাদ দিয়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। হত্যাকান্ডের প্রায় দু’বছর পর নাসিরকে গ্রেফতার করা হয়।

Share





Related News

Comments are Closed