Main Menu

বিশ্বম্ভরপুরে বন্যপ্রাণী তক্কক সহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: বিজিবি কর্তৃক বন্যপ্রাণী তক্কক সহ দুই প্রতারকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাদের ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিজিবির একটি টহল দল মঙ্গলবার বিকালে সীমান্তবর্তী গামারীতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তক্কক সহ ২ প্রতারককে হাতেনাতে আটক করে। আটককৃতরা হল, উপজেলার পুর্বমানিক নগরের আশেকুল রাসেল মনু মিয়ার পুত্র আশিকুল রাসুল আরিফ (৩৪) ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুস সহিদের পুত্র শামছুল আলম (৪৫)। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা বন্যপ্রাণী সংরক্ষণ আইনে উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Share





Related News

Comments are Closed