ফুলবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষিত, আটক ১
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ১০ম শ্রেনীর এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এই ঘটনায় রোববার সন্ধা ৬টায় রাসেল আহম্মেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
ধর্ষনের অভিযোগে আটক রাসেল আহম্মেদ উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী মামলার বরাত দিয়ে বলেন, গত শুক্রবার রাত ৮ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জোয়ার গ্রামে ১০ম শ্রেনীর স্কুল ছাত্রীকে জোর করে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে পার্শবর্তি ধান ক্ষেতে ধর্ষন করে পালিয়ে যায়। পরে সেখান থেকে বাড়ীতে ফিরে ওই স্কুলছাত্রী তার মা-কে ঘটনার কথা জানালে তার মা শনিবার সকালে ফুলবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। এই মামলা সুত্রে অভিযান চালিয়ে রোবার সন্ধায় জলপাইতলী সীমান্ত থেকে ধর্ষক রাসেলকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্তার হোসেন বলেন, মামলার খবর পেয়ে ধর্ষক রাসেল সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করেছিল, গোপন সংবাদের ভিক্তিতে তাকে জলপাইতলী সীমান্ত থেকে আটক করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed