ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাকারিয়া জাকির (৪০) নামে এক ইউপি সদস্য ও রবীউল আউয়াল (৩২) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকাল ৬ টায় ফুলবাড়ী পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্য জাকারিয়া জাকির উপজেলার মুক্তার পুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ও খয়েরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য এবং মাদক ব্যবসায়ী রবীউল আউয়াল পৌর এলাকার কানাহার খালাশিপাড়া গ্রামের পুলিশ সদস্য মৃত মাহাতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক বজলুর রশিদ বাদি হয়ে ফুলবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদি গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় ওৎ পেতে থেকে রবীউল আউয়াল ও জাকারিয়া জাকিরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে আমদানী নিষিদ্ধ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। তিনি আরো বলেন আটক ইউপি সদস্য জাকারিয়া জাকির ও রবীউল আউয়ালের বিরুদ্ধে একাধিক মাদক এর মামলা রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed