রাগীব আলীর ভূমি জালিয়াতি মামলা : মোস্তাক কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির পৃথক মামলায় কথিত দানবীর ও চা-কর শিল্পপতি রগীব আলীর এক আত্মীয়কে কারাগারে প্রেরন করা হয়েছে। তার নাম দেওয়ান মোস্তাক মজিদ ।
সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরো সোমবার (১০অক্টোবর) দুপুরে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
জেলা জজকোর্টের অ্যাডিশনাল পিপি শামসুল ইসলাম এর সত্যতাা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মাধ্যমে কাগজ সৃষ্টি করে সিলেটের তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাত, বিক্রি ও স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাগীব আলী ও তার স্বজনদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার শুনানি ছিল সোমবার। মামলার প্রধান আসামী ও তার ছেলের অনুপস্থিতিতে এসময় আদালতে আত্মসমর্পন করেন রাগীব আলীর ঘনিষ্ট আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ। তিনি আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালতে আসামিপক্ষে জামিনের শুনানি করেন সিলেট জেলা বারের অ্যাডভোকেট আবদুল খালিক, রেজাউল করিম, এমাদউলাহ শহীদুল ইসলাম প্রমুখ। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, মাহফুজুর রহমান ও জসিম উদ্দিন প্রমুখ।
জানা গেছে, বিংশ শতাব্দির আশির দশকে দিনাজপুরের একটি ইসলামী পাঠাগারের নামে মাত্র তিনশতক ভূমি বরাদ্দের জন্য আদেশ হয় ভূমিন্ত্রণালয়ের। এ আদেশের স্মারক জাল করে জাল কাগজপত্র তৈরী করে সিলেটের তারাপুর চা বাগানের হাজার কোটি টাকা মূল্যের ৪২২.৯৬ একর দেবোত্তর সম্পত্তি দখল, ক্রয়-বিক্রয়ের ও স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিযে নেন রাগীব আলী। জালিয়াতির এ ঘটনায় সিলেট সদর সহাকারী কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা ২০০৩ সালে সিলেট কোতোযালী থানায় পৃথক মামলা করেন। মামলায় রাগীব আলী, তার পূত্র আব্দুল হাই, আতœীয় মোস্তাক মজিদসহ কয়েকজনকে আসামী করা হয়। পরে মামলা দুটি ফ্রিজিং করে দেয়া হয়। স¤প্রতি মামলা দুটির কার্যক্রম ফের চালু হলে গত ১০ আগস্ট রাগীব আলী,তার ছেলে, মেয়ে জামাতা ও আত্মীয়সহ ৬ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওইদিনই ভারতে পাড়ি জমান রাগীব অলী, তার পুত্র আব্দুল হাই সহ কয়েকজন আসামী।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোরRead More



Comments are Closed