ভূয়া হারবাল কোম্পানির মালিক সহ আটক ৪
রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহীতে বৈধ কাগজপত্র ছাড়াই হারবাল চিকিৎসা কেন্দ্র পরিচালনা ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সিকদার ট্রেডার্স অ্যান্ড সিকদার ঔষধালয়ের চেয়ারম্যান ও এমডিসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর উপশহর নিউমার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ‘শিকদার ট্রেডার্স অ্যান্ড ঔষধালয়ের’ নামের ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুলতানা আইরিন (৩২), তার স্বামী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শিকদার লিটন (৪১), অফিস সহকারী নগরীর বহরমপুর এলাকার ফাহমিদা প্রমি (১৯) ও দুর্গাপুরের রুলিমা খাতুন (৩০)।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, শিকদার-আইরিন দম্পতির বাড়ি গোপালগঞ্জে। কয়েকমাস আগে তারা রাজশাহীতে এসে শিকদার ট্রেডার্স অ্যান্ড ঔষধালয় নামে একটি হারবাল কোম্পানীর অফিস খুলেন। এ প্রতিষ্ঠানে কর্মচারি নিয়োগের নামে তারা চাকরি প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এ নিয়ে কয়েকজন ভুক্তভোগি থানায় অভিযোগ করেন। এরপরই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed