Main Menu

খাদিজা হত্যা চেস্টাকারী বদরুলকে অর্থনীতি সমিতি থেকে বহিষ্কার

শাবি প্রতিনিধি: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে নৃংশসভাবে কোপানোর ঘটনায় শাবি ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমকে নিজ বিভাগের সংগঠন অর্থনীতি সমিতি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বদরুল আলমের রেজি: নম্বর ২০০৮২৩১০৫৬। সে অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র। শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক তিনি।
বুধবার দুপুরে অর্থনীতি সমিতি আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ও অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান।
প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারের পরিপ্রেক্ষিতে বদরুল আলমকে অর্থনীতি সমিতি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কারের প্রাথমিক ধাপ হিসেবে তাকে (বদরুল) সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে সকলের সাথে আলোচনা সাপেক্ষে বদরুলকে আজীবন বহিষ্কার করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে সাধারন ছাত্রছাত্রীরা তাকে গনধোলাই দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালদেও মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আর গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed