Main Menu

শাবি শিক্ষার্থী বদরুলকে সাময়িক বহিষ্কার

শাবি প্রতিনিধি: সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শাবির অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করেছে শাবি প্রশাসন। তিনি শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক।
মঙ্গলবার বিকাল ৫টায় বিশ^বিদ্যালয়ের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া।
এ বিষয়ে ভিসি বলেন, এমসি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে।
শাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদারকে প্রধান করে এ কমিটি গঠিত করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন শাহপরান হলের দায়িত্ব প্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও সহকারী প্রক্টর ড. মুনশী নাসের ইবনে আফজাল।
কমিটিকে অতি সত্বর প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান ভিসি। প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed