Main Menu

খাদিজাকে হত্যা চেস্টার ঘটনায় শাবি ছাত্রলীগের বিবৃতি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টায় জড়িত বদরুল আলমের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছে শাবি ছাত্রলীগ।
মঙ্গলবার (৪অক্টোবর) শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি তারা খাদিজা আক্তার ও তার পরিবারের পাশে তারা সার্বক্ষণিক পাশে থাকবে বলে ঘোষণা দেন। একই সঙ্গে সন্ত্রাসী বদরুল আলমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহবান জানান।
বদরুল আলম সুনামগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত ছাত্ররাই সংগঠনের সদস্য হিসেবে সক্রিয় সদস্য হিসেবে অংশগ্রহণ করতে পারে, কোনো চাকুরীজীবী নয়।
সাংগঠনিক নিয়মেই কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গেই বদরুলের সদস্যপদ বাতিল হয়েছে বলে তারা উল্লেখ করেন।
শাবি ছাত্রলীগ জানায়, এমসি কলেজে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড একান্তই বদরুলের ব্যক্তিগত নৃশংসতা; কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার কোনো অবস্থাতেই সংগঠনের উপর বর্তায় না।
বদরুল আলম যেহেতু বর্তমানে ছাত্রলীগের সঙ্গে সম্পর্কহীন এবং অন্যত্র একটি পেশায় কর্মরত তাই তার ব্যক্তিগত কর্মকাণ্ডের সাথে ছাত্রলীগকে না জড়াতে সকল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি তারা আহবান জানান।

Share





Related News

Comments are Closed