বিশ্বনাথ থানায় হামলাকারী তিন আসামীর জামিন না মন্জুর
বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানায় একজন ম্যাজিস্ট্রেট ও ওসির উপর সন্ত্রাসী হামলার চাঞ্চল্যকর মামলার আড়াই বছরের সাজাপ্রাপ্ত ও বর্তমানে কারাগারে থাকা তিন আসামী মুহিবুর রহমান সুইট, তোফায়েল আহমদ ও আব্দুল আজিজ সুমনের জামিন আবেদন না মন্জুর করেছেন আদালত।
গত ২ অক্টোবর জেলা জজ আদালতে ফৌজধারী আপিল (৪৪৪/২০১৬ইং) দায়ের করলে শুনানী শেষে আদালত তা নামঞ্জুর করে পূনরায় শুনানীর জন্য আগামী ২৩ অক্টোবর নথিসহ তারিখ ধার্য্য করেছেন। আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
মামলার রায়ের ১৬ মাস পর গত ২০ সেপ্টেম্বর উক্ত তিন আসামী নিন্ম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জানুয়ারী বিশ্বনাথ থানা পুলিশ বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ী নিলামের আয়োজন করে। এসময় কতিপয় সন্ত্রাসী নিলাম ছাড়াই বেশ কয়েকটি গাড়ী জোরপূর্বক নিতে চাইলে ওসি রকিবুল ইসলাম ও নিলাম ডাকে উপস্থিত ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ম্যাজিস্ট্রেট ও ওসির উপর হামলা চালায়। তারা ওসি ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্জিত করে, ভাংচুর ও সরকারী কাজে বাঁধা দিয়ে ত্রাসের সৃষ্টি করে। এ ঘটনায় এসআই টিপু সুলতান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-১৫, তারিখ ২৭/০১/২০১৪ ইং, বিশ্বনাথ জি.আর নং-১৫/১৪ ইং)। ২০১৫ সালের ২৪ মে সিলেটের ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরীর আদালত দণ্ডবিধি ৩৫৩/৪২৭/৩৪ ধারা মোতাবেক এজাহার নামীয় আসামী বদরুল আলম, মুহিবুর রহমান সুইট, আব্দুল আজিজ সুমন এবং তোফায়েল আহমদকে আড়াই বছরের সাজা ও পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন। আদালত থেকে সাজা পরোয়ানা থানায় যাওয়ার পরও পুলিশ তাদের গ্রেফতার করেনি।
এদিকে, সেপ্টেম্বর মাসের প্রথমদিকে সাজাপ্রাপ্ত চার আসামীর মধ্যে বদরুল আলমকে সিলেট র্যাব-৯’র একটি দল গ্রেফতার করে বিশ্বনাথ থানায় সোপর্দ করে। থানা পুলিশ তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করে এবং সে পরদিনই জামিনে মুক্তি লাভ করে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ওসি আব্দুল হাইকে স্ট্যান্ড রিলিজ করেন।
উক্ত আসামীদের সাজা পরোয়ানা থানায় থাকলেও পুলিশের সামনেই নিয়মিতভাবে চলাফেরা করে আসিছল। চারজন আসামীর মধ্যে তিনজন আদালতে আত্মসমর্পণ করলেও সাজাপ্রাপ্ত আসামী বদরুল আলম এখনও প্রকাশ্যে ঘুরাফেরা করছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed