তাহিরপুরে ব্যবসায়ী পুত্র জাকিরের ইন্তেকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেললার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শহিদুল ইসলাম ভুঁইয়ার দ্বিতীয় টুত্র মো: জাকির হোসেন ভূঁইয়া (৩৫) রবিবার ভোররাত সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, মা-বাবা, ভাই-বোন সহ অসংখ্য আত্বীয় স্জন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রয়াত জাকির হোসেন দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের তাহিরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন কার্য়নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও একজন কৃতি ফুটবলার হিসাবেও তার সুখ্যাতি রয়েছে। তার মুতূতে দৈনিক যুগান্তরের ষ্টাপ রিপোর্টার এবং পরিবেশ এবং মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ, যুগান্তরের জগন্নাথপুর প্রতিনিধি সানোয়ার হোসেন সুনু, দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, ধর্মপাশা প্রতিনিধি এনামুল হক, দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশ জেলা শাখার সমন্বয়কারী সঞ্জিব তালুকদার টিটু , আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম সোহেল , সাধারন সম্পাদক শফিকুল মল্লিক সাংগঠনিক সম্পাদক মিলাদুর রহমান, সহ স্বজনারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed