এইচএসসিতে ৬ বিষয়ে সৃজনশীল বহালের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ মাধ্যমিকের ছয় বিষয়ে সৃজনশীল বহাল রাখার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে ছয়টির পরিবর্তে সাতটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা নেয়ার একটি প্রজ্ঞাপন জারী করা হয়েছে। এর প্রতিবাদেই মূলত শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ হিয়ে ওই অতিরিক্ত বিষয়টিকে বাতিলের দাবি জানায়। তারা বলেন- শিক্ষাবর্ষের শেষ মুহুর্তে যখন আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তখনই নতুন আরো একটি বিষয়ে সৃজনশীল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আমাদের পরীক্ষার ফলে প্রভাব ফেলবে। তাই এই বিষয়টি থেকে সৃজনশীল তুলে নিয়ে আগের মত ছয়টি বিষয়েই সৃজনশীল পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীর দৃষ্ঠি আকর্ষণ করেন তারা। অন্যথায় এই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারী প্রদান করা হয় মানববন্ধন থেকে।
সিলেটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী আশরাফ আব্দুল্লাহ, তাফরিদ মাহির, আলমগীর চৌধুরী, দে উৎস, মনজুর আহমদ হাসান, জাহিদুল হক শাওন, মাকসুদ আহমেদ, ফারাবি, আদিল আজাদ, মিহাদ।
মানবন্ধনে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ, স্কলার্সহোম, সিলেট কমার্স কলেজ, এমসি কলেজ, শাহজালাল সিটি কলেজ, মদন মোহন কলেজ, জালালাবাদ কলেজ, ক্লাসিক কলেজ, ইউনিভার্সাল কলেজ, সাইন্স কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed