চীনের যে নারীরা জীবনে একবার চুল কাটেন
বৈশাখী নিউজ ডেস্ক: যে রাধে সে চুলোও বাধে এমন একটা প্রবাদ আমাদের দেশে প্রচলিত রয়েছে। তবে চীনের কিছু নারী আছে যারা জীবনে শুধু একবারই চুল কেটে থাকেন।
জীবনে শুধু একবারই চুল কেটে থাকেন, এমন জনগোষ্ঠীও পৃথিবীতে আছে। জানা যায়, প্রায় দু’হাজার বছরের এমন নিয়ম আজও মেনে আসছে চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে। এ গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সকল নারীরা জীবনে চুল কাটেন একবারই। তাদের গোষ্ঠীয় নিয়মে বলা আছে, ১৮ বছর বয়সে এক জীবনে একবারই চুল কাটা যাবে। এতে দেখা গেছে, তাদের চুলও বেড়ে চলে যথারীতি।
এমনকি তাদের এই দীর্ঘ চুলের যত্ন করতে শ্যাম্পু, তেল, কন্ডিশনার কোন কিছুই প্রয়োজন হয় না। ভাবছেন তাহলে কী করে তারা চুলের য্ত্ন নেন? জানা যায়, প্রয়োজনে নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তারা। আর এ পানি দিয়েই নিয়মিত চলে তাদের চুলের পরিচর্যা।
ইতিমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন ওই জনগোষ্ঠীর এক নারী। তাছাড়া আরো ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। এমন লম্বা চুল নিয়েও দৈনন্দিন কাজকর্মগুলি ঠিক ঠিক করে থাকেন তারা।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed