Main Menu

কানাইঘাটে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোসাইনপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সিরিয়া বেগম ওই গ্রামের শহিদ আহমদের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সিরিয়া বেগমের স্বামীর পরিবার বলছে, দুই সন্তানের জননী সিরিয়া বেগম মানসিক রোগে ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তারা (স্বামী-স্ত্রী) দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। এর মধ্যে রাতের কোন এক সময় পাশের রুমে ঢুকে দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্বামী আব্দুস শহিদ স্ত্রীকে কাছে না পেয়ে পাশের রুমের দরজা বন্ধ পেয়ে ডাকা ডাকি করলে সাড়া না মিলায় সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কানাইঘাট থানার এস আই রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে তীরের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সেখানে লাশের সুরত হাল রিপোট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে, সিরিয়া বেগমের মা হাফিজা বেগম, খালাত ভাই নুরুল হুদাসহ আত্মীয়-স্বজনদের দাবি স্বামী শহিদ আহমদ সিরিয়া বেগমকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে। তারা বলেন আব্দুস শহিদ পুলিশকে খবর দেয়নি, তারাই পুলিশকে খবর দিয়ে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করেছেন।
সিরিয়া বেগমের বাবার বাড়ি একই উপজেলার ৭নং দক্ষিণবানী গ্রাম ইউনিয়নের আকুনী গ্রামে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরন জানান মেয়ের পক্ষের লোকজন থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ও ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed