Main Menu

সিলেটে ২৫ বছর পর ডিসেম্বরে হচ্ছে ইজতেমা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ২৫ বছর পর তাবলিগ জামাতের তিনদিনব্যাপী সিলেট জেলা ইজতেমা আগামী ডিসেম্বর মাসে অনুস্টিত হবে। দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়নের বাইপাস সড়কের পাশের মাঠে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সিলেট জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমা নিয়ে প্রতিটি মসজিদে তাবলিগ জামাতের সিলেট জেলার সকল হালকার ৩ চিল্লার সাথী সহ নতুন ও পুরাতন সাথীগন এই ইজতেমার দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন। সিলেটের মারকাজ মসজিদ খোজার খলার মুরুব্বীগন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের ইজতেমায় বয়ান করবেন ভারতের দিল্লি ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরুব্বীগন। বিশ্ব ইজতেমায় যারা বয়ান করেন তারাই সিলেটের এই ইজতেমায় বয়ান করবেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিগন আসবেন। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed