Main Menu

কিবরিয়া হত্যা মামলায় আরো ২ জনের সাক্ষ্য গ্রহন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় আরো দুই জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন হয়।
এ নিয়ে এই মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৪ জনের স্বাক্ষ্য নেয়া হলো। আগামী ৫ অক্টোবর পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, আজ সঞ্জিব আলী ও লিলু শুক্লা দাশ নামের দুই প্রত্যক্ষদর্শীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
সাক্ষ্যগ্রহণের সময় এই মামলায় কারান্তরীণ ১৪ আসামীর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখা¯কৃদ— মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার স্বাক্ষ্যগ্রহণ।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেণেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।

Share





Related News

Comments are Closed