নবীগঞ্জে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ফুটারমাটি গ্রামের ফনি ভূষন সূত্রধরের বাড়িতে এই ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের উকিল মিয়ার ছেলে আবু তাহের (২০) এবং তাহির আলীর ছেলে জাবেদ মিয়া (২০)।
এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছাসহ বিশিষ্ট জনেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফনি ভূষন সূত্রধরের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরীর কাজ চলছিল। পাশেই কয়েকজন যুবক গান বাজনা করছিল। এ সময় প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে যুবকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যুবকরা উত্তেজিত হয়ে প্রতিমা ভাঙচুর করে।
খবর পেয়ে রাত ১২টার দিকে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করেন।
এ ব্যাপারে বিমল সূত্রধর জানান, প্রতিমা তৈরীর সময় গ্রামের কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। তারা প্রতিমা ভাঙচুর করে।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed