রিজভীর মুক্তির দাবীতে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবীতে রিজভী মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে বুধবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মহানগর ছাত্রদল নেতা নিটু পাল নীলের সভাপতিত্বে ও সুজয় ধর ও আরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা ও ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এডভোকেট আব্দুলাহ হেলাল। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অনিক দাশ, রাজ উদ্দিন, করিম মিয়া, ইমন দে, সাদ্দাম হোসেন, হেলাল খান, সজীব আহমদ, আমিনুল ইসলাম, সুমিত দে, কবির আহমদ, নীলেৎ পাল ভট্রাচার্য্য, শামীম আহমদ, জিয়াউর রহমান, সালাউদ্দিন আহমদ, হিমেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির দু:সময়ের কান্ডারী এডভোকেট রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে বিএনপির আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক রুহুল কবির রিজভীকে মুক্তির দাবী জানান নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed