Main Menu

লালমনিরহাটে গৃহবধুর আত্মহত্যা

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সেতু রানী রায় (২৪) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮সেপ্টেম্বর) দুপুরে তার ঘর থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
সেতু রানী রায় উপজেলার চলবলা ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকার পবিত্র কুমারের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুই বছর আগে পবিত্র কুমারের সাথে বিয়ে হয় একই এলাকার বারাজান এলাকার তুলারাম চন্দ্রের মেয়ে সেতু রানীর। বিয়ের পর থেকে শ্বাশুড়ী আরতী রানীর সাথে প্রায় প্রতিদিনই পারিবারিক কলহ লেগেই থাকে সেতু রানীর। মঙ্গলবার রাতেও শ্বাশুড়ি ও সেতু রানীর মাঝে তর্কবিতর্ক হয়। শ্বাশুড়ির সাথে অভিমান করে রাতে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সেতু রানী। পরদিন বুধবার সকালে বাড়ির লোকজন সেতু রানীর সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে সেতু রানীর ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিক ভাবে বাড়ীর লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতু রানীর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এস আই) আতিয়ার রহমান জানান, সুরতহাল রিপোর্টে সেতু রানীর শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share





Related News

Comments are Closed