Main Menu

নারীদের জন্য ই-টোকেন ছাড়াই ভারতের ভিসা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩-১৩ অক্টোবর পর্যন্ত ভারতে ভ্রমণেচ্ছু বাংলাদেশের নারীরা ই-টোকেন ছাড়াই ভিসার আবেদন করতে পারবেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারবর্গের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে। এটি ছুটির মওসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এতে বলা হয়েছে, ‘পরীক্ষামূলকভাবে ভারতীয় হাইকমিমন ই-টোকেন বা পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়া ভারত ভ্রমণে সক্ষম নারীদের জন্য ভারতীয় ভিসা প্রদানের স্কিম প্রবর্তন করবে। পাইলট স্কিমটি শুধুমাত্র ৩-১৩ অক্টোবর ২০১৬ পর্যন্ত ভিসা আবেদন কেন্দ্র বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২-য় চলবে।’

তবে নারীরা ভারতে গমনেচ্ছু তাদের সঙ্গী পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসার আবেদনও জমা দিতে পারবেন বলে জানিয়েছে দেশটির হাইকমিশন।

Share





Related News

Comments are Closed