ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: “জলাতঙ্ক সম্পর্কে জানুন, টিকা দিন, নির্মূল করুন” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সির্ভিল সার্জন ডাঃ আবু মো: খয়রুল কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহজাহান নেওয়াজ প্রমুখ।
সভায় জলাতঙ্ক নিমূলে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed