Main Menu

সিলেটে ছুরিকাঘাত করে ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মীরের ময়দানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখার কর্মকর্তা খালেদ আহমদ চৌধুরী আহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, খালেদ আজ ভোরে ট্রেন যোগে ঢাকা থেকে সিলেট আসেন। রেল স্টেশন থেকে তিনি রিকশা যোগে নগরীর লন্ডনী রোডস্থ অগ্রণী ১০০নং বাসায় ফিরছিলেন। কিন্তু নগরীর মীরের ময়দানে আসার পর সিএনজি অটোরিকসা যোগে আসা তিনজন ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।
এ সময় খালেদকে ছুরিকাঘাত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগের ভেতর নগদ ২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র ছিলো বলে জানা গেছে।
ব্যাংক কর্মকর্তার ছোট ভাই লিমন আহমদ চৌধুরী জানিয়েছেন, ছিনতাইকারীরা খালেদ আহমদ চৌধুরীর কোমরে ও বাম হাতে ছুরিকাঘাত করেছে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসা নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed