গৃহবধুকে মারপিটের অভিযোগে ইউপি সদস্য আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে এক গৃহবধুকে মারপিটের অভিযোগে আশরাফ আলী নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আহত গৃহবধু মোছাম্মৎ নেহার বেগম (২৫) ওই ইউনিয়নের রামপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী এবং পূর্বপারপুগী গ্রামের প্রয়াত বসির মোহাম্মদের মেয়ে। আহত গৃহবধু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আটককৃত আশরাফ আলী (৫০) জামালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, চলতি মাসে ইউপি সদস্য আশরাফ আলীর ভাতিজা নুর ইসলামের সাথে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়েটি তাঁর স্বামীর পরিবারের লোকজন মেনে নেয়নি। সোমবার সকালে তাঁর স্বামী কাজে চলে যায়। এ সুযোগে সকাল সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়িতে ঢুকে ইউপি সদস্য আশরাফ আলী, তাঁর ছেলে জুয়েল ও স্বামীর বড় ভাই আব্দুস সোবহান তাকে বেধরক মারপিট করে। এরপর গৃহবধু অজ্ঞান হয়ে পড়লে তাকে জামালপুর ইউনিয়ন পরিষদে আনা হয় এবং সেখানে দিনভর আটকে রেখে মারপিট করে।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জামালপুর ইউনিয়ন পরিষদ থেকে আহত অবস্থায় গৃহবধু নেহার বেগমকে উদ্ধার করে । পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমাসে সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত আশরাফ আলী নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed