সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় কার চালক নিহত
সাতক্ষীরা থেকে আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত প্রাইভেট কার চালক সাইদুর রহমান (৪০) সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার আব্দুল হামিদের ছেলে। আহতরা হলেন, একই এলাকার আলমগীর ও ইমরান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, সকালে পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো-১২-৬৬৮৪) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক সাইদুর মারা যান। এসময় আহত হন আলমগীর ও ইমরান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed