Main Menu

নদী দিবসে পাবনায় বর্ণ্যাঢ্য র‌্যালি

গোপাল অধিকারী,পাবনা প্রতিনিধি: পাবনা জেলা প্রশাসন বিভিন্ন আয়োজনে বিশ্ব নদী দিবস পালন করেছে। এবারের নদী দিবসের প্রতিপাদ্য বিষয় “সুস্থ নদী,সুস্থ নগর”। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণ্যাঢ্য র‌্যালি রেব করে পাবনা জেলা প্রশাসন। পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছামতি নদীর পাশে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, “সুস্থ নদী,সুস্থ নগর” এই শ্লোগানের সাথে পাবনা বাসীর আরও একটি শ্লোগান যোগ হয়েছে ‘নদী দিবসের আহবান, ইছামতি হবে বেগবান’। এসময় তিনি সকলকে অনুপ্রাণিত হয়ে ইছামতি উদ্ধারে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। র‌্যালিতে পাবনার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন। বিকেলে পাবনা জেলার সম্ভাবনা, সমস্যা ও সমাধান নিয়ে “পাবনা জেলার উন্নয়ন ভাবনা” বিষয়ক একটি অনানুষ্ঠানিক উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করেছে জেলা প্রশাসন।

Share





Related News

Comments are Closed