ঠাকুরগাঁওয়ে বক্সিং খেলোয়াড়দের প্রশিক্ষণ উদ্বোধন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান বক্সিং খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ৯দিন ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হুদা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রীতি গাঙ্গুলী, সদস্য শাহজাহান সাজু, মাসুদ রানা, প্রশিক্ষক মহিউদ্দিন বাহান, প্রশিক্ষক সমির উদ্দীন সুশান সহ অনেকে।
উল্লেখ্য, ৯দিন ব্যাপি ১৬ জন প্রতিভাবান বক্সিং খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হবে। এরমধ্যে মেয়ে ৮ জন ও ৮জন ছেলে জন।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed