Main Menu

তাহিরপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্ভোধন

মিলাদুর রহমান, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রতি অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুরে অতিদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে শনিবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, জেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, জামাল উদ্দিন , বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক আহমদ প্রমুখ। আলোচনা সভায় অ্যাডভোকেট শফিকুল ইসলাম, থানার ওসি মো. শহীদুল্লাহ,বড়দল উওর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম , ওসিএলএসডি গোলাম আউলিয়া, উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজি মোশারফ হোসেন প্রমুখ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি ১০ টাকা কেজি দরে চাল বিক্রির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। উল্ল্যেখ যে উপজেলার সাত ইউনিয়নের ৬ হাজার ৭৬২ জনকে সেপেটম্বর মাস থেকে আগামী ৫ মাস পর্যন্ত প্রতি মাসে এ কর্মসুচীর আওতায় ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল বিক্রয় করা হবে।

Share





Related News

Comments are Closed